ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৬ লাখ টাকার বিটুমিন লুট: কেয়ারটেকারকে বেঁধে নিয়ে গেল ডাকাতদল

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 449

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এই ডাকাতি সংঘটিত হয়।

লুটের সময় ডাকাতদল কর্তব্যরত কেয়ারটেকারকে বেঁধে রেখেছিল বলে জানা গেছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মেসার্স বিল্লাহ কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পৌরসভার সড়ক নির্মাণের জন্য মোট ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিংয়ের কাছে রাখা হয়েছিল। ভোররাতের দিকে ডাকাতদল একটি ট্রাক নিয়ে ঘটনাস্থলে আসে এবং প্রথমে কেয়ারটেকারকে বেঁধে ফেলে। এরপর তারা ৪০টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কেয়ারটেকার রাজ্জাককে উদ্ধার করি।” এ ঘটনায় কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, “আমরা এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে খোয়া যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে।”

ফরিদপুরে ৬ লাখ টাকার বিটুমিন লুট: কেয়ারটেকারকে বেঁধে নিয়ে গেল ডাকাতদল

আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫