ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কৃষকের পাট শুকাতে হাত লাগালেন বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 473

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে কৃষকের ভেজা পাট রোদে শুকাতে সাহায্য করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি ইছা। রোববার বিকেলে মোহাম্মদপুর বাজার এলাকার বেরী বাঁধে গণসংযোগের সময় এই ঘটনা দেখা যায়।

গণসংযোগে তারেক রহমানের ৩১ দফা

সৈয়দ মোদাররেস আলি ইছা সম্প্রতি নিয়মিতভাবে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে গণসংযোগ করছেন। তারই ধারাবাহিকতায় রোববার তিনি অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর, মোহাম্মদপুর, তালতলা, ইসলামপুরসহ বেশ কিছু এলাকায় যান।

এ সময় তিনি ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত করেন এবং বিএনপি’র সঙ্গে থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি

পাটের আড়ায় হাত লাগানোর সময় তার সঙ্গে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন-সহ ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।

ফরিদপুরে কৃষকের পাট শুকাতে হাত লাগালেন বিএনপি নেতা

আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫