ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরের জন্মই বিপ্লবের কারণ: ফরিদপুরে শাসকগোষ্ঠীকে কঠোর বার্তা!

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 612

পটুয়াখালী-০৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের গণসংযোগে বাধা প্রদান এবং তাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ফরিদপুরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ, ১৩ই জুন, শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে এই মিছিল শেষ হয়।

ফরিদপুরের বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতাকর্মীরা দলে দলে এই মিছিলে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহ্ মো. আরাফাত, সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস নিলয় এবং সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস জুনায়েদ। এছাড়াও গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া, যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সাঈদুর রহমান এবং শ্রমিক অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি জুয়েল ভান্ডারি উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ্ মো. আরাফাত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ভিপি নুরের জন্ম না হলে ছাত্র অধিকার পরিষদের সৃষ্টি হতো না আর ছাত্র অধিকার পরিষদের সৃষ্টি না হলে বাংলাদেশে হয়তো ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন হতো না, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে হয়তো ২০২৪ সালের এই জুলাই বিপ্লব হতো না।” তিনি বিএনপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা মাজলুম ছিলেন তাই জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন না।”

শাহ্ মো. আরাফাত তার বক্তব্যে ভিপি নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। এছাড়াও গণ, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরাও তাদের বক্তব্যে ভিপি নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

ভিপি নুরের জন্মই বিপ্লবের কারণ: ফরিদপুরে শাসকগোষ্ঠীকে কঠোর বার্তা!

আপডেট সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫