ফরিদপুরে বিপুল পরিমাণ হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 356
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২০ মে) কোতয়ালী থানার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ রাজু শেখ (৩১)। তিনি কোতয়ালী থানার পূর্ব গঙ্গাবর্দী এলাকার মৃত খোরশেদ শেখের ছেলে।
গোপন সংবাদে ডিবির হানা:
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সৈয়দ মোঃ আলমগীর হোসেনের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে রাজু শেখকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ পুরিয়া মারাত্মক মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ গ্রাম।
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান:
ফরিদপুর জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





















