ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 620

ফরিদপুরের নগরকান্দায় নিজের পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গণি খা নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

কী ঘটেছিল?

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২০ এপ্রিল এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে শ্বশুর গণি খা তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর একই বছরের ২৮ জুন গৃহবধূর ভগ্নিপতি নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকা অবস্থায় গণি খা তার ঘরে প্রবেশ করেন। তখন ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন। পরবর্তীতে গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তার গর্ভবতী হওয়ার বিষয়টি প্রকাশ পায়। এর পরই ওই গৃহবধূ তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেন।

আইনি প্রক্রিয়া ও রায়

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫