হাদি হত্যার বিচার দাবি: ফরিদপুরে ইনকিলাব মঞ্চের কঠোর হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 440
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সচেতন ছাত্র সমাজের ব্যানারে এই প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
বক্তব্যের মূল অংশ:
অবস্থান কর্মসূচি থেকে জুলাই যোদ্ধা জনি বিশ্বাস বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার এখনো আমরা পাইনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রাজপথে নেমেছি। যতদিন হাদি ভাইয়ের হত্যার বিচার কার্যকর না হবে, ততদিন আমাদের এই অবস্থান কর্মসূচি ও লড়াই চলমান থাকবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচারে আর কোনো ধরনের বিলম্ব বরদাস্ত করা হবে না। খুনিদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ফরিদপুরের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ:
উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর মহানগরের সভাপতি শেখ রিয়াজ আহমেদ, শিক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা, শেখ ফরিদ উদ্দিনসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।











