ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের জামাই এখন থানায়, রিমান্ডে চা-বিস্কুট খাওয়ানোর অভিযোগ!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 1294

রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের বিরুদ্ধে ‘জামাই আদর’ ও চা-বিস্কুট খাওয়ানোর অভিযোগ তুলেছেন ছাত্র ও সাধারণ জনতা। শ্রমিক নেতা গোলাম মো. নাসিরের বিচার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ থেকে এই অভিযোগ করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে ফরিদপুর আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে পরিবহন শ্রমিক নেতা, সাধারণ শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

মানববন্ধনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা অভিযোগ করেন, ফরিদপুরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চালানো একজন হোতাকে ধরা হয়েছে। কিন্তু প্রশাসন তাকে রিমান্ডে নিয়ে জনগণের সঙ্গে ‘আইওয়াশ’ করছে। তিনি বলেন, “আমরা শুনেছি, তাকে রিমান্ডে ‘জামাই আদর’ করা হচ্ছে এবং থানার ভেতরে বসিয়ে চা-বিস্কুট খাওয়ানো হচ্ছে। রিমান্ড মানেই যদি জামাই আদর হয়, তাহলে আপনাদের মতো প্রশাসনের দরকার নেই।”

শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ

মানববন্ধনে উপস্থিত পরিবহন শ্রমিক নেতারাও গোলাম নাসিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তারা জানান, তিনি বাস মালিক গ্রুপের দুটি গাড়ি বিক্রির ১ কোটি ৯০ লাখ টাকা এবং ভাঙ্গায় মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের ১১ শতাংশ জমি ও দোকান বিক্রির ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ অভিযোগ করেন, গোলাম নাসির ১৭ বছর ধরে বাসস্ট্যান্ড দখল করে শ্রমিকদের ওপর অত্যাচার চালিয়েছেন এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি আরও বলেন, এই শ্রমিক নেতা ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন।

শ্রমিক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, গোলাম নাসির খুব শিগগিরই জামিনে বেরিয়ে আসবেন। তারা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং অভিযোগ করেন যে তার অনুসারীরা অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে মহড়া দিচ্ছে।

ফরিদপুরের জামাই এখন থানায়, রিমান্ডে চা-বিস্কুট খাওয়ানোর অভিযোগ!

আপডেট সময় : ০৮:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫