ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিয়ের প্রলোভনে ঘনিষ্ঠ সম্পর্ক: স্টমস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 415

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর (৪৬) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে হয়রানির অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি ওই নারীর ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ পাঠিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের বাসিন্দা মুন্সি আক্তার হোসেনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো করেন তিনি।

সংবাদ সম্মেলনে যা বললেন ভুক্তভোগী

ভুক্তভোগী ওই নারী জানান, মুন্সি আক্তার হোসেন তার দূর সম্পর্কের চাচা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি তার বাবার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে আক্তার হোসেন তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, “আমাকে বিয়ে করবেন এবং একটি বাড়ি লিখে দেবেন এমন প্রলোভন দেখিয়ে আক্তারুজ্জামান আমার সঙ্গে সম্পর্ক করেন। কিন্তু যখন আমি বুঝতে পারি যে তিনি একজন খারাপ ও দুশ্চরিত্রের লোক, তখন থেকে তাকে আর কোনো সুযোগ দেইনি।”

এরপর থেকে আক্তারুজ্জামান তার সম্মানহানি করতে শুরু করেন বলে অভিযোগ করেন ওই নারী। তিনি বলেন, আক্তার হোসেন গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তুলে রেখেছিলেন। সেসব ছবি ও ভিডিও তার অফিসে পাঠিয়ে তাকে হয়রানি করা হয়। সবশেষ বুধবার তার ব্যবসা প্রতিষ্ঠানে দুবার পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অবৈধ সম্পদ ও ভয়ভীতির অভিযোগ

সংবাদ সম্মেলনে ওই নারী আক্তার হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ তোলেন। তিনি জানান, তার প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৫০ একর জমি, ঢাকায় ১০ কোটি ও ১৫ কোটি টাকা মূল্যের দুটি বাড়ি এবং অন্তত দুই কোটি টাকা মূল্যের একটি চারতলা ভবন রয়েছে। এছাড়াও, আক্তার হোসেনের একটি লাইসেন্স করা পিস্তল রয়েছে, যা তিনি ভয়ভীতি দেখাতে ব্যবহার করেন বলে অভিযোগ করেন ওই নারী। আক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে।

এসব বিষয়ে জানতে মুন্সি আক্তার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কথা বলতে রাজি হননি। তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বিয়ের প্রলোভনে ঘনিষ্ঠ সম্পর্ক: স্টমস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫