ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা এনসিপি’তে ভাঙন, দলের নীতি নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 850

জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার সঙ্গে দলের কর্মকাণ্ডের মিল না থাকার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) পদত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের কারণ

পদত্যাগপত্রে রুবেল মিয়া উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং সিদ্ধান্তগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে তার কাছে মনে হয়েছে। তিনি আরও বলেন, দলের বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি গভীরভাবে হতাশ। এ কারণে তিনি আর দলের কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন না।

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর থেকে আমি যেমনটা ভেবেছিলাম, তার সঙ্গে বর্তমান কার্যক্রমের কোনো মিল খুঁজে পাচ্ছি না।”

এনসিপির বক্তব্য

এ বিষয়ে এনসিপি’র ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা বলেন, “রাজনীতি দীর্ঘ পথচলা। সেখানে অনেকে হতাশ হয়ে যান। রুবেল মিয়া হৃদয়ের মধ্যেও এমন হতাশা কাজ করেছে।” তিনি জানান, রুবেল মিয়াকে অনুরোধ করা সত্ত্বেও তিনি পদত্যাগ থেকে সরে আসেননি এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

ফরিদপুর জেলা এনসিপি’তে ভাঙন, দলের নীতি নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ

আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫