ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে হত্যাচেষ্টা: মধ্যরাতে হামলা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 930

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই, ২০২৫) দিনগত রাত ৩টার দিকে শহরের আলিপুর মহল্লার বাসভবনে এই হামলা হয়। হামলাকারীরা কয়েকটি কক্ষের মালামাল ভাঙচুর ও তছনছ করে পালিয়ে যায়। জাহিদ হোসেনের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

হামলার বিবরণ ও ক্ষয়ক্ষতি

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কয়েকজন দুষ্কৃতকারী বাড়ির বাউন্ডারি দেওয়াল টপকে দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা বাড়ির ৪ থেকে ৫টি গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল যে, জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে তারা ঘরের বিভিন্ন রুমে ব্যাপক তাণ্ডব চালায় এবং জিনিসপত্র তছনছ করে। এমনকি একটি কক্ষের বাইরের লক খুলে ভেতরে তল্লাশি চালানোরও চেষ্টা করে।

এনসিপির ফরিদপুরের যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ হোসেন জানান, দুষ্কৃতকারীরা তার রুমের দরজা জোর করে খোলার চেষ্টা করলেও ভেতর থেকে লক করা থাকায় সফল হয়নি। তার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে হামলাকারীরা তাকে দেখতে পেয়েছিল। ফজরের আজানের ধ্বনি ও আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাইরে এসে তিনি রুমের দরজার সামনে একটি কাঁচি কাটার এবং বাসার বিভিন্ন দরজার ভাঙা তালা দেখতে পান। ঘরের জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে তছনছ অবস্থায় ছিল। ঘটনাস্থলে হামলাকারীরা দুই জোড়া স্যান্ডেল ফেলে যায়।

হত্যার চেষ্টা ও আইনি পদক্ষেপ

এস এম জাহিদ হোসেন আরও বলেন, “হামলাকারীরা মূলত আমাকে হত্যার উদ্দেশ্যেই বাড়িতে হানা দেয়।” তিনি তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানান। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর-এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক মো. বায়েজিদ হোসেন সাহেদ এই ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “উনার বাসায় অজ্ঞাতপরিচয় কে বা কারা ঢুকে জিনিসপত্র এলোমেলো করে বেরিয়ে গেছে।”

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে হত্যাচেষ্টা: মধ্যরাতে হামলা

আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫