ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এক নেতার দুই পরিচয়: আ’লীগ না বিএনপি?

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 768

ফরিদপুরের সালথায় এক ইউপি সদস্য নিজেকে ক্ষমতাসীন দলের নেতা হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় একটি মহল ও বিভিন্ন গণমাধ্যমে তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে তুলে ধরায় তিনি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ওই ইউপি সদস্যের দাবি, তিনি আওয়ামী লীগের নন, বরং বিএনপির একজন সক্রিয় নেতা।

হামলা-মামলা ও চাপের শিকার

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরউদ্দিন মাতুব্বর ওরফে নুরু মাতুব্বর বলেন, তিনি ২০১৫ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার দাবি, আওয়ামী লীগের সময়কালে তাকে নানাভাবে চাপ দেওয়া হয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এমনকি তাকে জেলও খাটতে হয়েছে। তিনি বলেন, ‘আমি কখনও আওয়ামী লীগের হইনি। মরহুম কে. এম. ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম।’

‘ষড়যন্ত্রের’ অভিযোগ ও বিচার দাবি

নুরু মাতুব্বর অভিযোগ করেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, ‘তারা আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে এর বিচার চাই।’

সংবাদ সম্মেলনে তিনি আরও ঘোষণা দেন, ‘আমার আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম নেই, আর যদি অজান্তে কোনো কমিটিতে নাম থাকেও, তবে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমি তা প্রত্যাহার করে নিলাম।’ এ সময় স্থানীয় বিএনপির কয়েকশ’ নেতাকর্মী তার পাশে উপস্থিত ছিলেন।

ফরিদপুরে এক নেতার দুই পরিচয়: আ’লীগ না বিএনপি?

আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫