ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জিরো টলারেন্স—মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসপি নজরুলের

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 344

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, “এ জেলায় মাদক নির্মলে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য সদস্যরাও কাজ করবে। বর্তমানে তরুণ সমাজ খেলাধুলা বাদ দিয়ে অপসাংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে। কিশোর অপরাধ ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আমাদের নিজস্ব ডিবি ও সাইবার টিম সক্রিয়ভাবে কাজ করবে।”

🔹সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা জানান। সভায় তিনি শহরের আইনশৃঙ্খলা, সাইবার অপরাধ ও মাদক সমস্যা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

🔹নির্বাচন-পর্যবেক্ষণ ও ভোটের স্বচ্ছতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে প্রি-ফেয়ার ভোটের আয়োজন সরকারের নির্দেশনা অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের দায়িত্ব হবে ভোটারদের সঠিকভাবে ভোট প্রয়োগে সহযোগিতা করা। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে উদযাপন করতে জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করবে।”

তিনি আরও বলেন, “প্রশাসনে এত রদবদলের কারণ হলো আসন্ন সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপিত হবে। জেলা পুলিশের একশো পার্সেন্ট কমিটমেন্ট রয়েছে এবং আমরা তা বাস্তবায়ন করবো।”

🔹সাইবার বুলিং ও অপসংবাদিকতা নিয়ন্ত্রণ

এসপি নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফেসবুকে ভূয়া পেজ খুলে ব্যক্তি আক্রমণ, মেইনস্ট্রিম সংবাদপত্র বা সাংবাদিকদের হয়রানি এবং মা-বোনদের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমাদের সাইবার টিম কাজ করবে।

তিনি বলেন, থানায় জিডি বা মামলার জন্য অনলাইন সুবিধা রয়েছে। কেউ থানায় না গিয়েও ইন্টারনেট বা মোবাইল দিয়ে জিডি করতে পারবে। বয়স্কদের জন্য অনলাইনের পাশাপাশি থানাতেও জিডি নেওয়া হয়।

🔹থানায় ঘুষ-দুর্নীতি শূন্যে নামানো ও সাধারণ মানুষকে সুরক্ষা

নজরুল ইসলাম বলেন, “থানায় ঘুষ-দুর্নীতি শূন্যের কোঠায় নামানো হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, মেইনস্ট্রিম সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দ্রুতই ৯টি থানার ওসিদের একত্রিত করে নির্দেশনা দেওয়া হবে।”

🔹সাংবাদিকদের প্রশ্ন ও পুলিশ প্রতিশ্রুতি

মতবিনিময় সভায় সাংবাদিকরা শহরের যানজট, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অপসংবাদিকতা, ইজিবাইকের দৌরাত্ম্য, ফুটপাত দখল ও মাদক-সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে নবাগত পুলিশ সুপার প্রতিশ্রুতি দেন যথাযথ ব্যবস্থা নেবেন।

🔹সভায় উপস্থিতরা

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা।

ফরিদপুরে জিরো টলারেন্স—মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসপি নজরুলের

আপডেট সময় : ০৫:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫