ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিমান বিধ্বস্তের শোক: ছোট্ট রাইসা মনির দাফন সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 301

বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি (১১) আজ শুক্রবার নিজ গ্রাম ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরনিদ্রায় শায়িত হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকে স্তব্ধ হয়ে আছে পুরো গ্রাম। একমাত্র মেয়ের এমন অকালমৃত্যুতে বাবা-মায়ের চোখে অনবরত ঝরছে জল।

কান্না আর শোকের মধ্য দিয়ে দাফন

আজ সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে রাইসা মনিকে দাফন করা হয়। নিহত রাইসার বাবা শাহাবুল শেখ ও মা মিম তাদের সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রাইসার ১৩ বছর বয়সী বড় বোন সিনথিয়া এবং ৪ বছর বয়সী ছোট ভাই রাফসান শেখ রয়েছে।

উচ্চশিক্ষিত করার স্বপ্ন ভেঙে চুরমার

পরিবার সূত্রে জানা গেছে, শাহাবুল-মিম দম্পতির স্বপ্ন ছিল ছেলে-মেয়েদের ভালো স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। সেই লক্ষ্যেই তারা রাইসা মনিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেছিলেন। রাইসা তৃতীয় শ্রেণিতে পড়তো এবং তার বড় বোন সিনথিয়া একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান দৈনিক জাগ্রত বাংলাদেশকে বলেন, রাইসা মনির অকালমৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে বিহ্বল। তার মরদেহ বাড়ি পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এমন কোনো মানুষ নেই, যে তার জন্য কাঁদেনি।

ডিএনএ শনাক্তকরণের পর মরদেহ হস্তান্তর

রাইসা মনির বাবা শাহাবুল শেখ দৈনিক জাগ্রত বাংলাদেশকে জানান, গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরে নমুনা বিশ্লেষণ করে তার মেয়ের মরদেহ শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতেই মেয়ের মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়িতে ফেরেন এবং ভোরে বাড়িতে পৌঁছান।

ফরিদপুরে বিমান বিধ্বস্তের শোক: ছোট্ট রাইসা মনির দাফন সম্পন্ন

আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫