ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে খুনের হুমকি, মাস্টারের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 732

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামে এক গৃহবধূকে (২৮) ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ও তার ৭ বছরের ছেলেকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিমল মন্ডল ওরফে বাগান মাস্টার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৭ জুন ওই নারী নিজেই স্থানীয় থানায় বাগান মাস্টারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত বিমল মন্ডল ভাবখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালে ওই নারীর বিয়ে হয় রাজবাড়ী সদরে। স্বামী সুশান্ত মন্ডলের মারধরের শিকার হয়ে ২০১৮ সালে তিনি বাবার বাড়িতে চলে আসেন। তার শংকর মন্ডল নামে ৭ বছরের একটি ছেলে রয়েছে। ২০২১ সালে তিনি আদালতে তার স্বামীসহ স্বামীর পরিবারের কয়েকজনের নামে মামলা করেন।

ধর্ষণ চেষ্টা ও হুমকি: একাকীত্বের সুযোগে কুপ্রস্তাব

মামলার পর থেকেই বাগান মাস্টার ওই গৃহবধূকে বিভিন্ন লোভ-লালসা দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিতে থাকেন। গৃহবধূ রাজি না হওয়ায় বাগান মাস্টার বিভিন্ন সময় তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন এবং কুপ্রস্তাবসহ ভয়ভীতি দেখান।

অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে বাগান মাস্টার ওই গৃহবধূর বাড়িতে যান এবং ঘরে ফাঁকা পেয়ে তার বুকে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে তিনি গৃহবধূকে জীবননাশের হুমকি দেন।

ওই গৃহবধূ বলেন, “ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিবেশী বাগান মাস্টার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। বাগান মাস্টার আমাকে কুপ্রস্তাবসহ নানা ধরনের লোভ-লালসা দিয়ে তার রক্ষিতা হিসেবে রাখতে চান। তার জন্য আমি বাড়ি থেকে বের হতে পারিনা।”

তদন্ত চলছে, অভিযুক্ত পলাতক

এ বিষয়ে বক্তব্য জানতে বিমল মন্ডল ওরফে বাগানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এবং বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব মিয়া বলেন, “অভিযোগ তদন্ত করা হয়েছে। অভিযোগকারীকে থানায় আসতে বলেছি।”

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে খুনের হুমকি, মাস্টারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫