ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নিখোঁজ রতন শেখের ভাসমান লাশ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 611

ফরিদপুরে নিখোঁজ হওয়ার একদিন পর রতন শেখ (৪২) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন সিএন্ডবি ঘাটের কাছে পদ্মানদীর তীরবর্তী পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রতনের স্ত্রী শিখা বেগম তার স্বামীর লাশ শনাক্ত করেছেন।

নিখোঁজ হওয়ার বিবরণ

আজ শনিবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় হাজির হয়ে শিখা বেগম (৩৫) জানান, তার স্বামী রতন শেখ (পিতা: নওয়াব আলী শেখ, চুনাঘাটা বেরিবাধ, ওসমান বিশ্বাসের ডাঙ্গী, অম্বিকাপুর ইউনিয়ন) গতকাল শুক্রবার রাত অনুমান ১২:৩০ মিনিটের সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি রতনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুঠোফোনে দৈনিক জাগ্রত বাংলাদেশকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রতন শেখের নিখোঁজ সংক্রান্তে কোতোয়ালি থানায় জিডি নং: ১৮৬৭ (তারিখ: ২৬/০৭/২০২৫) লিপিবদ্ধ করা হয়েছিল।

মরদেহ উদ্ধার ও শনাক্তকরণ

ওসি জানান, জিডির অনুসন্ধান চলাকালে আজ শনিবার সন্ধ্যা অনুমান ৭টায় লোক মারফত সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সন্ধ্যা ৭:২০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানাধীন সিএন্ডবি ঘাট থেকে অনুমান ১ কিমি পূর্বদিকে মদনখালী ডকইয়ার্ড সংলগ্ন পদ্মানদীর তীরবর্তী পানি থেকে ভাসমান অবস্থায় ওই পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে।

পরে, ওই জিডির বাদী এবং মৃত রতনের স্ত্রী শিখা বেগম উদ্ধারকৃত লাশটি তার স্বামী রতন শেখের বলে শনাক্ত করেন।

এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফরিদপুরে নিখোঁজ রতন শেখের ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫