ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ বাসে আগুন
- আপডেট সময় : ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 145
সড়ক দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাসটিকে কড়া নজরদারিতে রাখার কথা ছিল থানার সামনে। কিন্তু সেই বাসেই কি না জ্বলল দাউ দাউ আগুন! পুলিশের চোখের সামনে, হাইওয়ে থানার একদম নাকে ডগায় ঘটে গেল এই চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানার ঠিক সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জব্দ থাকা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস।
করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রক্তের দাগ শুকাতে না শুকাতেই ছাই লোহার কঙ্কাল!
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫)-এর একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত হন এবং অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার সামনের সড়কের পাশে আলামত হিসেবে এনে রাখে।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা নিঝুম বাসটির ভেতর থেকে আগুনের লেশিখা উঠতে দেখেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসের ভেতরের ও বাইরের বড় অংশ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের নেপথ্যে নাশকতার কোনো ছক রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের এসআই মো. সাজ্জাদ জানান—
“বাসটিতে কীভাবে, কে বা কারা আগুন দিয়েছে তা নিখুঁতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি এখনো স্পষ্ট নয়।”











