ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে: শিক্ষিকার মৃত্যু আত্মহত্যা, নাকি এক্সিডেন্ট?
- আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 556
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরি (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই, ২০২৫) দুপুরে উপজেলার শারসাকান্দি রেললাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
ঘটনার বিবরণ
নিহত শামীমা আক্তার আঙ্গুরি শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি একই গ্রামের আরশাফ শেখের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা ও তদন্ত
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক জাগ্রত বাংলাদেশকে বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন।”
তিনি আরও জানান, রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।





















