ফরিদপুরে প্রভাবশালী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করলো পুলিশ
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 1462
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং দুপুরে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারের কারণ
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল খালেক মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি কিছুটা গা-ঢাকা দিয়ে ছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।











