ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইসহাক গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 916

ফরিদপুরের মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখ (২৭)-কে ৪৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানা পুলিশ। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকলেও ইসহাক বারবার অভিযান এড়িয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) ভোরে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান ও আটকের বিবরণ

সেনা সূত্রে জানা যায়, ১২ জুলাই (শনিবার) রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে, মধুখালীর বিল আড়ালিয়া বাজার এলাকায় ইসহাক শেখ অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযানের পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে বিল আড়ালিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইসহাকের মাদক সংশ্লিষ্টতা ও আইনি প্রক্রিয়া

প্রাথমিক তদন্তে জানা যায়, ইসহাক শেখ দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের মূল উৎস হিসেবে কাজ করছিল। প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

আটক ইসহাক শেখ এবং জব্দকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনীর কঠোর নীতি ও জনসম্পৃক্ততার আহ্বান

সেনা সূত্র মতে, সেনাবাহিনী অবৈধ মাদক, অস্ত্র, চাঁদাবাজি এবং সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইসহাক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫