ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৬ লাখ টাকার ইয়াবা কারবার, পেটের ভেতর থেকে চালান উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 743

ফরিদপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সন্দেহভাজন ওই ব্যক্তির পেটের ভেতর থেকে ২,০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ছয় লক্ষ দশ হাজার পাঁচশো টাকা।

গ্রেপ্তার ও তল্লাশি অভিযান

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড়ে একটি চেকপোস্ট বসায়। তল্লাশির সময় গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস থেকে মো. এনায়েত উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটের ভেতর বহন করছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক্স-রে রিপোর্টে তার পেটের ভেতর বস্তু সদৃশ কিছু দেখা যায়।

পেট থেকে ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় এনায়েত উল্লাহর পেট থেকে মোট ৪৪টি কালো প্যাকেটে ভরা ২,০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৬,১০,৫০০ টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে ৬ লাখ টাকার ইয়াবা কারবার, পেটের ভেতর থেকে চালান উদ্ধার

আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫