ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 724

ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে মৃগী কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের অভিযান ও গ্রেফতারের বিবরণ

র‌্যাব-১০ এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি দল ফরিদপুর কোতোয়ালি থানাধীন মৃগী কলেজপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: ১. মো. রেজাউল বিশ্বাস (৪০), পিতা- ফরিদ বিশ্বাস, গ্রাম- মালাঙ্গা। ২. মো. মাতুল শেখ (২৫), পিতা- মৃত মকিম শেখ, গ্রাম- নরসিংহদিয়া।

গ্রেফতারের সময় রেজাউল বিশ্বাসের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং মাতুল শেখের কাছ থেকে ৪৪ পুরিয়া হেরোইন ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার ৪০০ টাকা।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫