ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রতারণা মামলায় রহস্যময়ী নারী গ্রেপ্তার

মিজানুর রহমান ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 744

জমি বন্ধক রেখে টাকা নিয়ে সেই চুক্তির কথা বেমালুম অস্বীকার! ফরিদপুরে এমনই এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে রসনি আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুরের আটরশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। নেপথ্যে থাকা দলিলের মারপ্যাঁচে ভুক্তভোগীকে সর্বস্বান্ত করার এক নিখুঁত ছক এঁকেছিলেন এই নারী।

যেভাবে পাতা হয়েছিল প্রতারণার জাল মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ধকনামা তৈরি করে ভুক্তভোগী শাহজালাল ভূঁইয়ার কাছ থেকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন রসনি আক্তার। চুক্তিতে শর্ত ছিল, দুই মাসের মধ্যে টাকা ফেরত না দিলে জমিটি ভুক্তভোগীর নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় শেষ হতেই খোলস পাল্টে ফেলেন অভিযুক্ত সেই নারী।

টাকা ফেরতে অস্বীকৃতি ও রহস্যময় আচরণ ভুক্তভোগী শাহজালাল পাওনা টাকা দাবি করলে রসনি আক্তার সরাসরি চুক্তির বিষয়টি অস্বীকার করেন। এমনকি স্ট্যাম্পে করা নিজের স্বাক্ষর নিয়েও গড়িমসি শুরু করেন বলে অভিযোগ। উপায় না পেয়ে ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হলে তদন্তে বেরিয়ে আসে প্রতারণার আসল চিত্র।

পুলিশের অ্যাকশন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, আদালতের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সাথে আর কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরে প্রতারণা মামলায় রহস্যময়ী নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬