কারাগারেই মাদক পাচার: ১০০ গ্রাম গাঁজাসহ কর্মচারী আটক, কর্তৃপক্ষ বিস্মিত
- আপডেট সময় : ১১:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 300
যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় আব্দুস শুকুর নামে এক কর্মচারীকে আটক করেছে কর্তৃপক্ষ। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কারা কর্তৃপক্ষ বিস্মিত।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে শুকুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যেভাবে ধরা পড়লেন শুকুর
আটক আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাসিন্দা। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সিভিল স্টাফ হিসেবে কামারের কাজ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহে তল্লাশি চালালে তার শার্টের ভেতরে বুকের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশ ও কারা কর্তৃপক্ষের বক্তব্য
কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুকুর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, “ঘটনার পরপরই আমরা প্রাথমিক তদন্ত করেছি। সে কারাগারের অভ্যন্তরে মাদক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে এবং পরবর্তীতে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।











