ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সংঘর্ষ: যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 466

মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে পাবনার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পাভেল মোল্লা ছিলেন গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

যেভাবে ঘটলো ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাভেল মোল্লার সঙ্গে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও তার চাচাতো ভাই ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পাভেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের তৎপরতা ও আইনি ব্যবস্থা

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল, যার জেরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজনৈতিক সংঘর্ষ: যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫