ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামিরা পার পাচ্ছে কেন? বিচার দিতে না পারলে পদত্যাগ করুন!

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 240

জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে বিচারহীনতার কড়া জবাব চেয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা সরাসরি প্রশ্ন তুলে বলেন, যদি আসামিদের ধরে শাস্তি দিতে না পারেন, তাহলে আইন উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা কেন তাদের পদে বসে আছেন। একই সাথে তারা অবিলম্বে আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

বিচারহীনতার ক্ষোভ ও প্রশ্ন

বিক্ষোভ সমাবেশে শহীদ সায়েমের মা শিউলি আক্তার বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, এক বছরের বেশি সময় পার হলেও আমরা তাদের বিচার পাইনি। আমরা বিচারের জন্য রাজপথে ঘুরছি, কিন্তু বিচার পাই না।’ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা কী করছেন? আমাদের ছেলেদের যারা হত্যা করেছে, তাদের ধরে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? আপনারা যদি আসামি ধরে শাস্তি দিতে না পারেন, তাহলে আইন উপদেষ্টা চেয়ারে বসে আছেন কেন? উনি পদত্যাগ করুক।’

অধিকার ও সনদ নিয়ে আহতদের আর্তনাদ

আহত শারমিন আক্তার বলেন, তারা কোনো ক্ষমতা দখলের জন্য যুদ্ধ করেননি, বরং দেশের পরিবর্তনের জন্য যুদ্ধ করেছেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে এক বছর পার হয়ে গেছে। আমরা না পেয়েছি নিজেদের স্বাধীনতা, না পেয়েছি অধিকার। আমাদের ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এসি রুমে এবং বিলাসবহুল বাড়িতে বসে আপনারা (অন্তর্বর্তী সরকার) কোনো সিদ্ধান্ত বা নীতিমালা দিয়েন না। আপনারা ওই সমস্ত পরিবারের কাছে যান, যারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। যারা পিতৃহারা হয়েছে, সেইসব পরিবারের আর্তনাদ আগে দেখেন। এরপর আপনারা সিদ্ধান্ত নেন।’

শারমিন আক্তার বলেন, জুলাই সনদ শুধু একটি সনদ নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। তিনি এই সনদ নিয়ে কোনো টালবাহানা না করার আহ্বান জানান।

দাবি ও পুনর্বাসন

বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন:

আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

আসামিরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তার জবাব দিতে হবে।

জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যেসব পুলিশ মামলা দিয়েছে, তার প্রতিকার এবং মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

আসামিরা পার পাচ্ছে কেন? বিচার দিতে না পারলে পদত্যাগ করুন!

আপডেট সময় : ১১:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫