ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে চলন্ত বাসে আগুন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 125

রাজধানীজুড়ে যখন ২০০টিরও বেশি পয়েন্টে পুলিশের কড়া চেকপোস্ট, শহরের চার প্রবেশমুখে বিশেষ নজরদারি আর সড়কজুড়ে টহল বাহিনীর মুহুর্মুহু মহড়া—ঠিক তখনই সেই নিরাপত্তার চাদর ফুটো করে সগৌরবে ঘটে গেল আরেক নাশকতার ঘটনা! ব্যস্ত শনিবারের নিঝুম সন্ধ্যায় চলন্ত বাসে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেশিখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। চলন্ত অবস্থায় হঠাৎ করে বাসটিতে আগুন ধরে গেলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণ থেকে বাসে আগুন, রাজধানীতে কীসের ইঙ্গিত?

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসটিতে আগুন লাগার প্রথম সংবাদ পাওয়া যায়। তবে আগুন লাগার মুহূর্তে বাসে কতজন যাত্রী ছিলেন কিংবা এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার বিবরণ দিয়ে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান—

“জমজম টাওয়ারের কাছে চলন্ত অবস্থায় শিকড় পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়েই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনও স্পষ্ট নয়।”

এর আগে শুক্রবার জুমার নামায়ের পর থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি শুক্রবার রাতেও মিরপুরের কাফরুল এলাকায় একইভাবে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের মিরপুরেই বাসে আগুনের ঘটনা শহরজুড়ে নতুন করে নাশকতার আশঙ্কা বাড়াল।

মিরপুরে চলন্ত বাসে আগুন

আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬