মহিলা দলের সাবেক দুই নেত্রী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 490
পাবনার চাটমোহরে ওয়ারেন্টভুক্ত জাতীয়তাবাদী মহিলা দলের (বিলুপ্ত কমিটি) সাবেক দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৌর সদরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চাটমোহর উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) এবং একই কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)।
মামলার বিবরণ ও অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসেন চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা।
ঘটনার কারণ: পূর্ব বিরোধের জের ধরে রহিমা রেজা ও বুড়ি সরকার সেখানে দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করেন।
মামলা: এই ঘটনায় আহত স্বর্ণা বাদী হয়ে গ্রেফতার হওয়া দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া বুড়ি সরকার পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা এবং রহিমা রেজা বালুচর মহল্লার বাসিন্দা।
পুলিশের পদক্ষেপ ও পূর্বের বিতর্ক
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বের বিতর্ক: উল্লেখযোগ্য, গ্রেফতারকৃতদের মধ্যে রহিমা রেজা মাদক কারবার ও সেবনের অভিযোগে গত ১ সেপ্টেম্বর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার হন। সেসময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে এই বিষয়টি ব্যাপক আলোচিত-সমালোচিত ছিল।





















