ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি

মহুয়া কে গ্রেফতারে দাবিতে ফরিদপুরে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 621

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী নাস্তিক মহুয়া ইসলামের উপযুক্ত বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা ও বক্তাদের হুঁশিয়ারি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তাদের দাবি: প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুয়া ইসলাম মহানবী (সাঃ) ও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তার কোনো ক্ষমা নেই। তাঁরা মহুয়া ইসলামকে চিহ্নিত নাস্তিক হিসেবে আখ্যায়িত করেন।

২৪ ঘণ্টার আলটিমেটাম: বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া ইসলামকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায়, ০৭-১১-২০২৫ তারিখ শুক্রবার বাদ জুমা বৃহত্তর কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন।

উপস্থিত ছিলেন যারা

প্রতিবাদ সভায় যারা বক্তব্য রাখেন:

মুফতি আবু নাসির (ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক)

মুস্তাফিজুর রহমান (সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান)

কাজী রিয়াজ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক)

খায়রুল ইসলাম রুম্মান (ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক)

আবরার নাদিম ইতু (জুলাই যোদ্ধা)

উম্মে হাবিবা মৌ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি

মহুয়া কে গ্রেফতারে দাবিতে ফরিদপুরে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় : ০৮:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫