ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মুজিব কোট রেডি; ফিরছেন কি হাসিনা?

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 755

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে এক আওয়ামী লীগ নেতার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি প্রকাশ্যে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

কী বলেছিলেন ওই নেতা?

গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও নির্বাচনি সভায় সভাপতির বক্তব্যে কাজী আতিয়ার রহমান বলেন, “আমি মুশা মিয়ার (উপজেলা আ. লীগ সভাপতি) হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। আমার মুজিব কোট ঘরে আয়রন করা আছে। যদি আগামীকাল আবার আওয়ামী লীগ আসে, তবে আমি আওয়ামী লীগেই যাবো। কিন্তু এখন তো দল নেই। ভোট তো এক জায়গায় দিতেই হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এখন ধানের শীষেই ভোট দেব।”

ভাইরাল ভিডিও ও প্রতিক্রিয়া:

তার এই বক্তব্যের ভিডিও ক্লিপটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকেই একে ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ টিপ্পনী কেটে লিখেছেন, “তিনি যেদিকে বৃষ্টি, সেদিকে ছাতা ঘুরিয়ে দিয়েছেন।”

অনুষ্ঠানের প্রেক্ষাপট:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী আনজুমান বানু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

বিব্রত বিএনপিও:

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যে খোদ বিএনপি নেতারাও কিছুটা বিব্রত। অনুষ্ঠানের সঞ্চালক ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান বলেন, “তিনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। খোলা মঞ্চে তার এভাবে কথা বলা ঠিক হয়নি। তার এই বক্তব্যে আমরাও কিছুটা বিব্রত বোধ করছি।”

বর্তমানে ফরিদপুর-১ আসনের রাজনৈতিক মহলে কাজী আতিয়ারের এই ‘মুজিব কোট ও ধানের শীষ’ তত্ত্ব নিয়ে হাস্যরস ও সমালোচনার ঝড় বইছে।

ফরিদপুরে মুজিব কোট রেডি; ফিরছেন কি হাসিনা?

আপডেট সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬