ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্থাল সাগরে ১৩টি ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ ৪ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 197

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। উত্থাল সাগরে ঝোড়ো হাওয়ার কবলে কক্সবাজার উপকূলে ৮টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবর পাওয়া গেছে, সাগর থেকে ফিরে আসেনি বেশ কয়েকটি পিশিং বোট। এর মাঝে কক্সবাজারের ৩০ মাঝি-মাল্লাসহ ১টি ট্রলারও রয়েছে। তবে গতকাল রাতে ও শনিবার বিভিন্ন সময়ে ফিরেছে ১০টি ট্রলার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। সাথে অব্যাহত রয়েছে বর্ষণও। কক্সবাজারে গেল ২৪ ঘণ্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় সাগরে ডুবেছে আটটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক জেলে।

এ নিয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, গেল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১৩টি ট্রলারের ৫ শতাধিক জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে বিভিন্ন সময় ঝড়ের কবলে পড়ে ৮টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ৮টি ট্রলারডুবির ঘটনায় গতকাল ২ জন এবং আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ২ জনসহ মোট ৪জন মাঝি-মাল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

উত্থাল সাগরে ১৩টি ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ ৪ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪