হামে ১৬৯ শিশুর মৃত্যু: আক্রান্ত প্রায় ১৯ হাজার
- আপডেট সময় : ১১:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 130
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর করুণ মৃত্যু হলো। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ২৪ শিশু এবং সন্দেহজনক বা হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।
একই সময়ে সারাদেশে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জনের শরীরে এবং সন্দেহভাজন হিসেবে আক্রান্তের তালিকায় রয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ শিশু।
বিভাগীয় ঝুঁকি: তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী বিভাগ।
ঢাকা বিভাগে: নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত শিশুর সংখ্যা ৭ হাজার ৪৭৮ জন।
রাজশাহী বিভাগে: আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা:
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে। শিশুদের জ্বর বা গায়ে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসাথে হামের টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।


























