ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ম্যানেজারের পায়ে গুলি করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া
  • আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার রাতে মুখোশধারী দুর্বৃত্তরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সবুজকে (৩৫) গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনাটি ঘটে কুমারখালী উপজেলার গড়াই নদের সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচে। আহত সবুজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

মেসার্স প্রিয়াংকা ব্রিকস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার কাজ পায়। মো. সবুজ ওই প্রতিষ্ঠানের ম্যানেজার।

নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারের একজন পার্টনার জানান, সন্ত্রাসীরা দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, রাতে ৪-৫টি মোটরসাইকেলে ১০-১৫ জন অস্ত্রধারী এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। শ্রমিকরা বাধা দিলে ম্যানেজার সবুজের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুলিবিদ্ধ সবুজ বলেন, “সবার মুখ বাঁধা ছিল। তারা এসেই মারধর শুরু করে। আমার পায়ের পাতায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫২ মিনিটে কাশেমপুরের দিক থেকে ১১ জন সশস্ত্র মুখোশধারী গুলি ছুড়তে ছুড়তে সেতুর নিচ দিয়ে বালু ঘাটের টোল বক্সের দিকে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এরপর টোল বক্সের সামনে শ্রমিক ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “বালু ঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।”

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

কুষ্টিয়ায় ম্যানেজারের পায়ে গুলি করে টাকা ছিনতাই

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫