গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেফতার ৪৯ জন, প্রধান উপদেষ্টার বিবৃতি
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 187
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়াসহ অন্তত পাঁচটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সহিংস ও অবৈধ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন কর্তৃপক্ষ।
এ পর্যন্ত অন্তত ৪৯ জনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

























