ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুতে শোকাহত পিতাও মারা গেলেন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 177

নাটোরের গুরুদাসপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবাও মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ছাবেদ আলী (৫৮) এবং তার ছেলে গোলাম রাব্বানী (৩৫)। রাব্বানী দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছিলেন এবং শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছেলের মৃতদেহ বাড়িতে আনা হলে শোক সহ্য করতে না পেরে বাবা ছাবেদ আলীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুজনকেই একই কবরে দাফন করা হয়েছে।

পরিবারের দুর্দশা:

ছেলের মৃত্যুতে শোকে মুর্ছা যাওয়া মায়ে গুলেনুর বিবি এবং দুই ছোট্ট সন্তান রিমি ও সিয়াম এখন অসহায় অবস্থায় রয়েছেন।

ট্যাগস :

ছেলের মৃত্যুতে শোকাহত পিতাও মারা গেলেন

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫