জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 128
জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কোর্ট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনের অফিসের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের বিবরণ ও কর্মকর্তাদের বক্তব্য:
দুই ঘণ্টা চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। এ সময় তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে।”
তারা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধ সহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবি করেন, তা না হলে তারা আরও বড় ধরনের কর্মসূচি দেবেন।
এ ঘটনায় সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করেন।



















