ধর্ষণ মামলার আসামি র্যাবের হাতে আটক
- আপডেট সময় : ১০:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / 354
পটুয়াখালীর দুমকীতে ধর্ষণে অন্তঃসত্তা হওয়া ১২ বছরে শিশুর পিতার দায়ের করা মামলার ১২ ঘন্টার মধ্যে ধর্ষক দুলাল খন্দকার (৩৫) কে গ্রেফতার করেছে সিপিসি-১ র্যাব-৮ ক্যাম্প পটুয়াখালী।
তবে জানা যায, পটুয়াখালীর দুমকীর ২নং ওয়ার্ড বাসিন্দা কবির খন্দকারের মেয়ে সপ্তম শ্রেণী পড়ুয়া সাদিয়া আক্তার (১২)। হঠাৎ তার শারীরিক পরিবর্তন দেখা দিলে তার অভিভাবক তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসক জানায় মেয়েটি ৮ মাসের অন্তঃসত্ত্বা। হতভম্ব পিতা-মাতা কন্যা শিশুর কাছে জানতে চাইলে সাদিয়া জানায়, গত ১৭ই আগস্ট ধর্ষক দুলাল খন্দকার রাত ৮টায় তাকে একা পেয়ে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরও ধর্ষক বিয়ের প্রলোভন সহ ভয় দেখিয়ে সাদিয়াকে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ ২৮শে আগস্ট ধর্ষণ করে কাউকে না জানানোর হুমকি দেন।
কিন্তু চিকিৎসকের কাছে অন্তঃসত্তার ব্যাপার নিশ্চিত হয়ে শিশু সাদিয়ার বাবা কবির খন্দকার বাদী হয়ে ১৭ই মার্চ ধর্ষক দুলাল খন্দকারকে একমাত্র আসামী করে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৮ পটুয়াখালীর ঘটনাটি সিপিসি-১ নজরে আসলে কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানার নির্দেশে ব্যাপক তৎপরতা চালিয়ে বরগুনা জেলার ফুলঝুড়ি এলাকা থেকে ১২ ঘণ্টার মধ্যে ধর্ষক দুলালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
কিন্তু এ ব্যাপারে সিপিসি-১ র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন, শিশু ধর্ষণের মত চাঞ্চল্যকর ব্যাপারটি আমাদের নজরে আসলে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আসামীর অবস্থান নিশ্চিত করে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হই। যেকোনো অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব আপসহীন ভাবে কাজ করেন।





















