ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সুমি আক্তার ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 752

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সামাদ মোল্যার বাড়ির পুকুরে সুমি নামের এক গৃহবধূ রান্নার জন্য পানি আনতে গেলে মৃতদেহ সাদৃশ্য কিছু ভাসতে দেখে চিৎকার করেন। পরে সামাদ মোল্যার এক আত্মীয় সদরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, কোনো গাড়িতে ধাক্কা লেগে মরদেহটি পুকুরে পড়ে গেছে। সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা মরদেহের আলামত জব্দ করেছেন।

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ফরিদপুর পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫