ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজ থেকে লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / 354

সরোজমিনের চিত্র

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।

আজ শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়।

এরপর কোতোয়ালি থানার পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরিহিত লাশের উপরে জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ এর মতো হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী রাস্তার মোড়ের দিক হতে একটি মাহেন্দ্র গাড়িতে করে বোরকা পরিহিত একজন নারী ওই লাগেজটি নিয়ে আসেন। এরপর উপস্থিত তিন-চারজনের সহায়তায় লাগেজটি মাহেন্দ্র থেকে নামানো হয়। পরে ওই নারী ঢাকার বাসে উঠে চলে যান। লাশের গলায় ওড়না পেঁচানো ছিল।

ট্যাগস :

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজ থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪