ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইট বোঝাই খেক্কর উল্টে চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 154

ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর-বনচাকী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইট বোঝাই খেক্কর উল্টে গিয়ে মো. হামীম শেখ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।

ঘটনার বিবরণ

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার বাইখীর-বনচাকী মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামীম শেখ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরজাংলিয়া গ্রামের মো. সাবু শেখের ছেলে।

পুলিশের বক্তব্য

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেক্করটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য

এলাকাবাসী জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে,এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

ফরিদপুরে ইট বোঝাই খেক্কর উল্টে চালক নিহত

আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫