ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে উন্নত স্যানিটেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন ও উপকরণ বিতরণ ‌

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / 165

স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে সকলের জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য ফিনিস মন্ডিয়াল প্রকল্পের অর্থায়নে, ফরিদপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্যোগে স্বল্প ব্যয় মানসম্মত স্যানিটেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন ও ১৫ জন দুস্থ ব্যক্তির মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর বুধবার ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় দিনব্যাপী স্বল্প ব্যয়ে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রদর্শন হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগের মধ্যে দিয়ে স্থানীয় উদ্যোক্তাদের মাঝে স্যাতোপ্যান ব্যবহার বৃদ্ধি ও এলাকার মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থায় উন্নত অভ্যাস গড়ে উঠবে, যার ফলে মানুষের স্বাস্থ্য অবস্থার উন্নয়ন ঘটবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে।

এ সময় প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান, উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল এন্ড রিফাত সেনেটারীর প্রোপাইটার শরিফুল ইসলাম,স্লাব ইমপ্রোভমেন্ট কমিটির সভাপতি শেখ আবুল কাশেম।

সঞ্চালনা করেন প্রাকটিক্যাল এ্যাকশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মৃনাল সরকার।দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনেটারি স্লাব বিতরণের মধ্য দিয়ে বিকাল ৫টায় সমাপনী হয়।

ট্যাগস :

ফরিদপুরে উন্নত স্যানিটেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন ও উপকরণ বিতরণ ‌

আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪