ফরিদপুরে এসডিএস-আশ্বাস প্রকল্পের উদ্যোগে ‘মার্কেট লিংকেজ’ বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 261
ফরিদপুর জেলায় এসডিএস (SDS) কর্তৃক বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের সঙ্গে বাজার সংযোগ (Market Linkages) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ জুন, ২০২৫) অনুষ্ঠিত এই সভার মূল উদ্দেশ্য ছিল সারভাইভর উদ্যোক্তাদের বাজার সংযোগ বৃদ্ধি, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ এবং সামগ্রিক বাজার ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্তি বাড়ানো।
সভায় সরকারি, বেসরকারি এবং উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন যারা
মো: আহসান কবির, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
মো: শাহাদাত হোসেন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর
মো: কামাল হোসেন, উপপরিচালক, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
মাজহারুজ্জামান, কো-অর্ডিনেটর ইন্টারন্যাশনাল
মো: নাজমুল হক জামিল, কেস কো-অর্ডিনেটর, আশ্বাস প্রকল্প
মোহাম্মদ আল-ফয়সাল, টেকনিক্যাল এক্সপার্ট – ওয়েজ ইমপ্লয়মেন্ট, আশ্বাস প্রকল্প
নাজমুল হুদা পাপ্পু, কেস ম্যানেজার, আশ্বাস প্রকল্প
জুলিয়া পারভীন, টেকনিক্যাল এক্সপার্ট- সেল্ফ ইমপ্লয়মেন্ট, আশ্বাস প্রকল্প ফরিদপুর।
এছাড়াও, বেসরকারি খাতের উদ্যোক্তা এবং সারভাইভর উদ্যোক্তারাও সভায় উপস্থিত ছিলেন।
আলোচিত বিষয় ও প্রত্যাশা
সভায় অংশগ্রহণকারীরা সারভাইভর উদ্যোক্তাদের বাজারে প্রবেশের বাস্তব সুযোগ, মান নিয়ন্ত্রণ, পণ্যের প্যাকেজিং ও ব্র্যান্ডিং, এবং সরকারি সহযোগিতার বিষয়গুলো নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। অংশগ্রহণকারী সবাই এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আশা করা হচ্ছে, এই সভা সারভাইভর উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের ব্যবসাকে একটি টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





















