ফরিদপুরে কলাবাগান থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 644
ফরিদপুরের সালথা উপজেলায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও শর্টগানের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আড়ুয়াকান্দী গ্রামের একটি পরিত্যক্ত কলাবাগানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও শর্টগানের দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা
ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র ও গুলি সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।



















