ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ছাগলের ঘরে তালাবদ্ধ, ৮০ বছরের  বৃদ্ধা মা!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 172

ফরিদপুরের নগরকান্দায় ৮০ বছর বয়সী বৃদ্ধা সবজান খাতুনকে দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন তারই ছেলে আবুল কালাম। এমন অভিযোগ বহুদিনের। বৃদ্ধা মায়ের নাম সবজান খাতুন। গ্রাম: নগরকান্দা উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রাম।

স্থানীয়দের ভাষ্য ও নির্যাতনের অভিযোগ:

স্থানীয়রা জানান, তার পুত্রবধূ ও সন্তান বিভিন্ন সময়ে বৃদ্ধা সবজান খাতুনকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। তাকে ঠিক মতো পরিচর্যা না করে সব সময় ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন।

অভিযুক্তের বক্তব্য ও প্রশাসনের পদক্ষেপ:

বৃদ্ধা মাকে ঘরের মধ্যে কেন অবরুদ্ধ রাখা হয়েছে সে বিষয়ে, তার ছেলে আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার মাকে আমি যা খুশি তাই করব তাতে কার কি?” এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে সব দেখবেন এবং অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। পাশাপাশি তার সন্তানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হলে এ ব্যাপারেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে ছাগলের ঘরে তালাবদ্ধ, ৮০ বছরের  বৃদ্ধা মা!

আপডেট সময় : ১০:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫