ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ ২৫ মামলার কুখ্যাত ডাকাত মাসুদ খাঁসহ পাঁচজন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 1357

ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—মাসুদ খাঁ (৩০), মনির হোসেন (২৬), লিমন খাঁ (১৯), মো. সাগর মোল্লা (২০) ও মহসীন মাতুব্বর (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মাসুদ খাঁ দীর্ঘদিন ধরেই ডাকাতির সঙ্গে জড়িত। তার নামে দেশের বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। অপর আটক চারজনের মধ্যেও লিমন খাঁ ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া গ্রামে ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৫জন সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

ট্যাগস :

ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ ২৫ মামলার কুখ্যাত ডাকাত মাসুদ খাঁসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫