ফরিদপুরে নিক্সন চৌধুরীর ‘হেলমেট বাহিনী’র প্রধান কাওসার গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 994
ফরিদপুরে নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামী, রুকসুর সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আরেক সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাসকেও আটক করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড় থেকে কাউসার আকন্দকে আটক করা হয়েছে বলে কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে পূর্ব খাবাসপুর বড়ইতলায় ছাত্রলীগের পেটোয়াবাহিনী নিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে কাওসারের হেলমেট বাহিনী। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্ন স্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তার দলবল ও অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি।



















