ফরিদপুরে নিখোঁজ ছেলের সন্ধান চায় পিতা
ফরিদপুর অফিস:
- আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / 231
ফরিদপুর শহরের চুনাঘাটা ভাটি লক্ষীপুর উত্তর পাড়া এলাকার সোহেল শেখের (২৩) সন্ধান চায় পরিবার। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরি করেছে বাবা মোঃ দুলাল শেখ (৫০)।
সোহেল শেখ পেশায় একজন নির্মান শ্রমিক। আগস্ট মাসের ২৯ তারিখে সকালে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি সোহেল।
সোহেলের পিতা দুলাল শেখ জানান, (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে বাসা থেকে ঘুরতে যাবে বলে বের হয়। পড়নে তখন জিন্সের প্যান্ট ও ব্লু রঙের গেঞ্জি ছিলো। আমাদের সকল আত্মীয়ের বাসায় খোঁজ করা হয়েছে। আমি আমার সন্তানের খোঁজ পেতে সকলের সহযোগীতা চাই।



















