ফরিদপুরে ফমেক ছাত্রদলের ইফতার বিতরণ
- আপডেট সময় : ১০:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 149
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অনাড়ম্বরপূর্ণ আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজের নবগঠিত কমিটির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার ১৪ই রমজান নবগঠিত ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মেডিকেল হাসপাতাল গেটের সামনে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাকিম কবিরের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ডা. সালেহ সিফাত, ফমেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন রেজা বর্ণ, সাজ্জাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল সহ জেলা ও ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এই ইফতার বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।





















