ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফুলবাহী বাস খাদে, ৩ জন আহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 152

ফরিদপুরে খুলনা-ঢাকা মহাসড়কে ফুলবাহী একটি বাস খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোনালী-লিখন পরিবহনের বাসটি যশোরের অভয়নগর থেকে যাত্রী ও ফুল নিয়ে যাচ্ছিল। বদরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের তিন যাত্রী – নাজমুল (২৫), রাজিয়া (৪৫) ও লিটন (৪৫) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাসে থাকা বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়ে গেছে। ফুলগুলো ঢাকার বিভিন্ন দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।

ট্যাগস :

ফরিদপুরে ফুলবাহী বাস খাদে, ৩ জন আহত

আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫