ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফের ‘বিন্দু মাসি’ গ্রেপ্তার: ১৭ মামলা মাথায়, ঘরে মিলল ইয়াবা-ফেনসিডিল!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 1258

ফরিদপুরের বোয়ালমারীতে বহু আলোচিত মাদককারবারি রেবেকা বেগম ওরফে ‘বিন্দু মাসি’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি ১৭টি মাদক মামলার আসামি।

অভিযান চালিয়ে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

গত রবিবার (৪ মে) গভীর রাতে বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে যৌথ বাহিনী তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিষয়টি সোমবার (৫ মে) দুপুরে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

স্বামীসহ মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক

পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা বেগম ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যা দীর্ঘদিন ধরে বোয়ালমারী ও আশপাশের এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন সময়ে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের অর্ধশতাধিকবার আটক করেছে।

জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা

বিন্দু মাসি এর আগেও এক মামলায় দুই বছরের সাজা ভোগ করেন। তবে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও পুরনো পথে ফিরে যান বলে অভিযোগ রয়েছে। পুলিশের নজর এড়িয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।

স্বামীর বিরুদ্ধে ৩৪টি মামলা

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) আল-আমিন জানান, রেবেকা বেগমের বিরুদ্ধে বর্তমানে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ প্রায় ৩৪টি মামলা চলমান রয়েছে।

আদালতে প্রেরণ

আটকের পর সোমবার দুপুরে বিন্দু মাসিকে ফরিদপুর আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুরে ফের ‘বিন্দু মাসি’ গ্রেপ্তার: ১৭ মামলা মাথায়, ঘরে মিলল ইয়াবা-ফেনসিডিল!

আপডেট সময় : ০৬:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫