ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে ২৮ আহত
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 226
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শুক্রবার রাতে একটি বরযাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কে উল্টে পড়ায় অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ভবুকদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
আহতদের নাম ও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মামুন জানিয়েছেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।



















